Terms & Conditions
১. তথ্যের উৎস (Data Source)
Gold BD-এ প্রদর্শিত সকল সোনার ও রুপার দাম সরাসরি বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (BAJUS) থেকে সংগৃহীত। আমরা বাজার পরিবর্তনের সাথে সাথে দ্রুততম সময়ে তথ্য আপডেট করার চেষ্টা করি।
২. ঘোষণা (Disclaimer)
আমাদের সাইটে প্রদর্শিত দাম শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় পরিস্থিতির প্রেক্ষিতে দাম যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। কোনো ধরনের বিনিয়োগ বা ব্যবসায়িক সিদ্ধান্তের আগে আপনার নিকটস্থ জুয়েলারি প্রতিষ্ঠান থেকে বর্তমান বাজার দর যাচাই করার অনুরোধ রইলো।
৩. তথ্যের নির্ভুলতা
আমরা তথ্যের শতভাগ নির্ভুলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে কারিগরি ত্রুটি বা বাহ্যিক কারণে তথ্যের সামান্য বিলম্ব বা তারতম্য হতে পারে। এর জন্য সাইট কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না।
৪. কপিরাইট
এই ওয়েবসাইটের ডিজাইন এবং সংগৃহীত উপাত্ত ব্যক্তিগত ব্যবহারের জন্য উন্মুক্ত, তবে বাণিজ্যিক উদ্দেশ্যে আমাদের অনুমতি ব্যতীত ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।